মির্জাগঞ্জ ( পটুয়াখালী) প্রতিনিধি ঃ মির্জাগঞ্জ স্থানীয় একতা বহুমুখী সমাজকল্যান সংস্থার সহযোগীতায় আলোর সন্ধান সমাজ উন্নয়ন সংস্থার উদ্যেগে উপজেলার প্রশিক্ষিত ২৫ জন বেকার যুব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব গাজী আতহার উদ্দীন আহম্মেদ, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব খান মোঃ আবু বকর সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, মৎস কর্মকর্তা। সভার শুরুতে আলোর সন্ধান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ শাকিল আহম্মেদ তার সংস্থার বর্তমান ও ভবিষৎ কর্মসূচি তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্যায় সমাজ উন্নয়ন মুলক বিভিন্ন কর্মসূচি গাথাঁ জারিগান পরিবেশন করেন একতা শিল্পগোষ্ঠি। অনুষ্ঠানটি পরিচালনা করেন একতা বহুমূখী সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ কাওছার আহম্মেদ।
মির্জাগঞ্জে বেকার যুবমহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
শুক্রবার, ২৪ জুন ২০১১