Sun05202012

Last update11:09:00 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

অর্থ ও বাণিজ্য

কলাগাছিয়া -মির্জাগঞ্জ ইউপি অফিস-সুবিদখালী রোডের কার্পেটিং কাজ প্রায় তিন বছরেও সম্পন্ন করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান

শনিবার, ০৩ মার্চ ২০১২

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলী ব্রীজ জিসি হইতে কলাগাছিয়া বাজার-মির্জাগঞ্জ ইউপি অফিস-সুবিদখালী রোডের ৫০০মিটার চেইনেজের কার্পেটিং কাজ প্রায় তিন বছরেও সমাপ্ত করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস খান এন্টার প্রাইজ। ফলে রাস্তটি চলা চলে জনদুর্ভোগে পরে ওই এলাকার কয়েক হাজার জনসাধারন। কাজ শুরুর পর রাস্তায় মেগাডাম ফেলে রোলার না দেওয়ার ফলে ছাত্র-ছাত্রীসহ,

...বিস্তারিত পড়ুন...

মির্জাগঞ্জে সাংবাদিকদের নিয়ে অর্নিবান সমাজ উন্নয়ন সংস্থার মত বিনিময় সভা

বৃহস্পতিবার, ০৫ জানুয়ারী ২০১২

মির্জাগঞ্জ প্রতিনিধি: বেসরকারী সংস্থা অর্নিবান সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে মির্জাগঞ্জ উপজেলার স্থানীয় সাংবাদিকদের নিয়ে গতকাল বৃহস্পতিবার এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টারসান ও সিএসও প্রকল্পের সহযোগীতায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ সভায় সভাপতি করেন অর্নিবান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শামসুন নাহার। গ্রামিন দরিদ্র জনগোষ্ঠী সহজ ও মান সম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করনের লক্ষ্যে উপস্থিত সাংবাদিকদের মধ্যে ভিডিও প্রদর্শন করা হয়। এ সভায় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ

...বিস্তারিত পড়ুন...

মির্জাগঞ্জে পদ্মা লাইফ ইন্সুরেন্সের মরনোত্তর চেক বিতরণ

বৃহস্পতিবার, ০৫ জানুয়ারী ২০১২

মির্জাগঞ্জ প্রতিনিধি:মির্জাগঞ্জে পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর এক গ্রাহককের পরিবারেরকে মরনোত্তর চেক প্রদান করা হয়। এ উপলক্ষে গতকাল উপজেলার সুবিদখালী কলেজ রোড সংলগ্ন উপজেলা শাখার নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের বারিকুল ইসলাম(৩৫) এর অকাল মৃতু্যতে মরোনত্তর চেক তার স্ত্রী

...বিস্তারিত পড়ুন...

মির্জাগঞ্জের পল্লীতে ডাকাতি

বুধবার, ২৮ ডিসেম্বর ২০১১

উত্তম গোলদার : মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের মাধবখালী গ্রামে মঙ্গলবার গভীর রাতে শহীদ হাওলাদারের বাড়িতে ডাকাতি হয়েছে। সশস্ত্র ডাকাত দল শহীদ হাওলাদারের বাড়িতে তার ঘরে সিঁদ কেটে প্রবেশ করে। এ সময় পরিবারের সবাইকে হাত-পা বেধেঁ অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা, ৮ ভড়ি স্বর্নালংকার ও কাপড়-চোপর সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন

...বিস্তারিত পড়ুন...

মির্জাগঞ্জে বন বিভাগের লক্ষাধিক টাকা মূল্যের ৩৪ পিস গাছ উদ্ধার

বুধবার, ২১ ডিসেম্বর ২০১১

উত্তম গোলদার : মির্জাগঞ্জ উপজেলার চত্রা এলাকা থেকে বুধবার দুপুরে লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন ধরনের ৩৪ পিস গাছ উদ্ধার করেছে উপজেলা বন বিভাগ কতর্ৃপক্ষ। বন বিভাগ সুত্রে জানাযায়, ১৯৯৭-৯৮ সালে উপজেলার বেড়েরধন নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের রাস্তায় দোকলাখালী ভায়া চত্রা গ্রাম থেকে লেমুয়া পর্যন্ত রেন্ট্রি, শিশু, ইপিল ইপিল, আকাশমনি, কড়াই ইত্যাদি বিভিন্ন প্রজাতির গাছ উপজেলা বন বিভাগ সামাজিক বনায়নের মাধ্যমে সৃজন করে। একদল দুর্বৃত্ত চত্রা এলাকার ঐ রাস্তা থেকে প্রায় ১০/১২টি বিভিন্ন ধরনের গাছ রাতের আঁধারে কেটে পিস

...বিস্তারিত পড়ুন...

মির্জাগঞ্জে অগি্নকান্ডে খান নিউজ এজেন্সীসহ ৩টি দোকান ভস্মীভূত

মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১১

উত্তম গোলদার : গতকাল মঙ্গলবার প্রতু্যষে মির্জাগঞ্জ উপজেলা সদর সুবিদখালী বন্দরের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় এক অগি্নকান্ডে আলতাফ হোসেন খানের খান নিউজ এজেন্সী ও ষ্টেশনারী দোকান সহ ৩টি আধাপাকা টিনশেড ষ্টেশনারী দোকান ঘর মালামাল সমেত ভস্মীভূত হয়েছে। অপর দুই দোকান মালিকরা হচ্ছে- আলী হাসানের বিসমিল্লাহ ভ্যারাইটিস ষ্টোর্স ও মোঃ মোসলেম আলী হাওলাদারের নুর এন্টার প্রাইজ। এ অগি্নকান্ডে নগদ ৩৭ হাজার টাকা ও দোকান সমূহের মালামালসহ ১২ লক্ষাধিক টাকার সম্পদ বিনষ্ট হয়। ভোর

...বিস্তারিত পড়ুন...

মির্জাগঞ্জে ১৮শ' বোতল নেশাজাতীয় পানীয় উদ্ধার, ১জনের কারাদন্ড

শুক্রবার, ০২ ডিসেম্বর ২০১১

উত্তম গোলদার : মির্জাগঞ্জের সুবিদখালী বাসষ্ট্যান্ড থেকে ১৮শ' বোতল বিএসটিআই'র অনুমোদনহীন নেশাজাতীয় কোমলপানীয় বোতলসহ মোঃ শাখাওয়াত হোসেন (২৮) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পটুয়াখালী র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর সদস্যরা। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃত শাখাওয়াতকে কারাদন্ডে দন্ডিত করা হয়। বুধবার রাত ৮টার দিকে শাখাওয়াতকে আটক করা হয়। জানা যায়, বিএসটিআই এর অনুমোদন বিহীন এসকল নেশা জাতীয় কোমল পানীয় বিক্রির অভিযোগে আটককৃত শাখাওয়াতকে ২৫হাজার টাকা আর্থিক জরিমানা অনাদায়ে ২মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। এছাড়া আটককৃত কোমল পানীয় ধ্বংস করা হয়েছে। এ

...বিস্তারিত পড়ুন...

মির্জাগঞ্জে জাতীয় সমবায় দিবস পালন

শনিবার, ১৯ নভেম্বর ২০১১

উত্তম গোলদার : "সমবায় উদ্যোক্তা সৃষ্টি- যুবকদের দূর দৃষ্টি" এই শ্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার মির্জাগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ৪০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায়ীদের উদ্যোগে সকালে উপজেলা শহরে বের করা হয় বর্নাঢ্য র্যালী এবং শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী আত্হার উদ্দীন আহমেদ।বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান খান মোঃ আবুবকর সিদ্দিকি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ মলি্লক, উপজেলা পল্লী

...বিস্তারিত পড়ুন...

দা বঁটি ছুরি চাপাতিঃ মির্জাগঞ্জের কামার শালায় ধুম

শুক্রবার, ২৮ অক্টোবর ২০১১

উত্তম গোলদার : কুরবানির ঈদকে সামনে রেখে এখন কামাররা ব্যস্ত সময় কাটাচ্ছেন। কুরবানির পশু জবাই ও মাংস টুকরো করতে ধারালো অস্ত্রই একমাত্র ভরসা। এ জন্য এগুলো তৈরী এবং পুরানো গুলোতে শান দিতে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগররা। তাই কাজের ধুম পড়েছে মির্জাগঞ্জ উপজেলার প্রতিটি দোকানে। দিন রাত পরিশ্রম করছেন শ্রমিকরা। আথচ বছরের অধিকাংশ সময়ই এই শিল্পের লোকজন বলতে গেলে প্রায় বেকার সময় কাটান। উপজেলার কামারদের সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, চাপাতি, দা, বঁটি,চাকু তৈরী এবং পুরানো অস্ত্রে শান দিতে

...বিস্তারিত পড়ুন...

সরকারি আদেশ না মানায় মির্জাগঞ্জে ৩ লৰাধিক টাকার জাল আটক

সোমবার, ১০ অক্টোবর ২০১১

উত্তম গোলদার : সরকারি নিষেধাজ্ঞা উপপেৰা করে মির্জাগঞ্জ উপজেলার শ্রীমনত্দ নদীতে ডিমওয়ালা ও জাটকা ইলিশ আহরণকালে গতকাল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪ হাজার ৩২৫ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ লৰ ৩০ হাজার টাকা। পরে জালগুলো উপজেলার শ্রীমনত্দ নদী সংলগ্ন শিশুরহাট বাজারে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরম্নল ইসলাম, মাধবখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তৈয়ব আলী মোলস্না ও পুলিশের লোকজন উপস্থিত ছিলেন। উলেস্নখ্য ৬-১৬ অক্টোবর পর্যনত্দ ডিমওয়ালা ইলিশ আহরণ, বিপনন ও পরিবহন সরকারিভাবে নিষিদ্ধ রয়েছে।


মির্জাগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৩৫ লক্ষ টাকার অবৈধ জাল ও দশজন জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত

রবিবার, ০৯ অক্টোবর ২০১১

উত্তম গোলদার : মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ইলিশের প্রধান প্রজনন মৌসুমের গত দুই দিনে স্থানীয় পায়রা নদীতে এবং উজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালিয়ে ৩৪ লক্ষ ৬০ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল ও দশজন জেলেকে আটক করে ৯হাজার পাঁচশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
জানা যায়, বৃহস্পতিবার উপজেলার পায়রা নদীতে অভিযান চালিয়ে ৩১হাজার একশত মিটার অবৈধ্য জাল ও ৮জন জেলেকে আটক করে প্রত্যেককে এক হাজার টাকা করে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃত জালের মূল্য ৩১ লক্ষ ৬০ হাজার টাকা। গতকাল উপজেলার দেউলী বাজারে অভিযান চালিয়ে ডিমওয়ালা মাছ বিক্রির অভিযোগে ২ জন জেলেকে এক হাজার পাচঁশত টাকা জরিমানা করা হয় এবং তাদের কাজ থেকে ৩৫০ মিটার অবৈধ জাল আটক করা হয়। যার মূল্য ৩ লক্ষ টাকা। মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমানের নেতৃত্বে তার সাথে ছিলেন মৎস্য কর্মকতর্া মো: নুরুল ইসলাম, কোসগার্ডের সদস্য ও পুলিশের লোকজন।

মির্জাগঞ্জে আধুনিক পদ্ধতিতে ধান চাষাবাদের উপর কৃষকদের দিনব্যপী প্রশিক্ষন

মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১১

উত্তম গোলদার : মির্জাগঞ্জ উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল আধুনিক পদ্ধতিতে ধান চাষাবাদের উপর কৃষকদের নিয়ে দিন ব্যাপী এক প্রশিক্ষনের আয়োজন করা হয়। দক্ষিন অঞ্চলীয় উপকূলীয় এলাকায় ধানের আবাদ ও উৎপাদ বৃদ্ধিকরন এ কর্মসূচীর আওতায় প্রশিক্ষন প্রদান করেন বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট ফলিত গবেষনা বিভাগের বিভাগীয় প্রধান ডা. সফিকুল ইসলাম মোমিন, মোঃ রফিকুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন তালুকদার প্রমূখ।


মির্জাগ্ঞ্জে কৃষকদের সার ও কীটনাশক কেনার টাকা বিতরণ

সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১১

উত্তম গোলদার : মির্জাগঞ্জ উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় উপজেলার ৬টি ইউনিয়নের কৃষকদের মধ্যে আমন আবাদের লক্ষ্যে সার ও কিটনাশক কেনার টাকা বিতরন করা হয়। গতকাল উপজেলা শিশু হাসপাতাল মাঠে অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ বিতরন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন তালুকদার । অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, মোঃ কাইউম, শেখর দাস, ব্র্যাক কর্মকর্তা শ্যামল পাল,মির্জাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক উত্তম গোলদার ও ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ প্রমূখ। উপজেলার ৩০ জন চাষিদের মধ্য নগদ অর্থ বিতরন করা হয়।

মির্জাগঞ্জে ৬১৫ কৃষকের মধ্যে সার ও কীটনাশক প্রয়োগের অর্থ বিতরণ

সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০১১

উত্তম গোলদার : মির্জাগঞ্জে ৬১৫ জন চাষির মধ্যে আমন চাষাবাদের লৰে ব্র্যাকের উদ্যোগে সার ও কীটনাশক কেনার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে স্থানীয় ব্র্যাক কার্যালয়ে চাষীদের মধ্যে নগদ অর্থ আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে ইউরিপয়ন কমিশনের অর্থায়নে সিডর ও আইলা ৰতিগ্রস্থ চাষিদের মধ্যে একর প্রতি নয় হাজার আটশত টাকা করে সহায়তা দেওয়া হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জকির হোসেন

...বিস্তারিত পড়ুন...

মির্জাগঞ্জে আউশের বাম্পার ফলন কৃষকরা খুশি

শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১১

এ বছর আবহাওয়া আউশ চাষের অনুকূলে থাকায় মির্জাগঞ্জে আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকেরা আবহাওয়া অনুকূলে পেয়ে প্রচুর আউশ ধান চাষ করেছে। ফলে মির্জাগঞ্জ উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে আউশের আবাদ হয়েছে বেশি। মির্জাগঞ্জ উপজেলা কৃষি সমপ্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, অত্র এলাকায় এ বছর আউশ চাষের লক্ষ্যমাত্রা ছিল উফসী ৫ হাজার ৩০০ হেক্টর এবং স্থানীয় জাতের ২ হাজার ২০০ হেক্টর সহ মোট ৭ হাজার ৫০০ হেক্টর জমিতে। আর আবাদ হয়েছে উফসী ৫ হাজার ৩২০ হেক্টর এবং স্থানীয় জাতের ২ হাজার ৭০০ হেক্টর সহ মোট ৮ হাজার ২০ হেক্টর

...বিস্তারিত পড়ুন...

একেকের উদ্যোগে ভিজিডি উপকার ভোগী মহিলাদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০১১

উত্তম গোলদার\ বেসরকারী সংস্থা আমরা কাজ করি একেকে মির্জাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ভিজিডি উপকার ভোগী মহিলাদের গতকাল বুধবার দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মা ও শিশুর স্বাস্থ্য, খাদ্য ও পুষ্টি বিষয়ক তিনদিন ব্যাপী এক প্রশিক্ষণ শুরু হয়েছে৷ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক গোলাম মোঃ হাসিবুল আলম৷ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, জেলা মহিলা বিষয়ক ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদা বেগম,

...বিস্তারিত পড়ুন...

মির্জাগঞ্জে ব্র|কের শস্য কর্তন অনুষ্ঠিত

শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০১১

এবছর আউশ মৌসুমে হাইব্রীড জাতের আলোড়ন ধান আবাদের অনুকুলে থাকায় মির্জাগঞ্জের কৃষকরা লাভবান হয়েছেন। মির্জাগঞ্জের কৃষকরা ব্যস্ত হয়ে পড়েছে আউশ ধান কাটায়। যথা সময়ে ধানের আবাদ, সঠিক পরিচর্যা, আবহাওয়া অনূকুলে থাকায় ও জৈব সার প্রয়োগের মাধ্যমে এবার মির্জাগঞ্জ উপজেলায় আলোড়ন ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নে ১৪টি কৃষি ব্লকের মাধ্যমে বেসরকারী সংস্থা ব্র্যাকের শস্য নিবিড় করন কর্মসূচীর আওতায় ৮০৩জন কৃষক ৫৮৫একর জমিতে হাইব্রীড আলোড়ন ধান আবাদ করেন। ফলে এ অঞ্চলের কৃষকরা ভাল পরিচর্যার কারনে প্রতি একরে ৮০ থেকে ৮৫ মন ধানের ফলন পেয়েছেন। মির্জাগঞ্জ উপজেলার কৃষকরা এখন আলোড়ন ধানের ফসল কর্তন নিয়ে মহাব্যস্ত। সোমবার উপজেলার ছৈলাবুনিয়া গ্রামে ব্র্যাক মির্জাগঞ্জ উপজেলা শস্য নিবিড় করন কর্মসূচীর এলাকা ব্যবস্থাপক শ্যামল পালের সভাপতিত্বে অনুষ্ঠিত শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী আতাহার উদ্দিন আহমেদ । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাই্স চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দীকি, কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন তালুকদার, মির্জাগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহ জামাল খান,সংরক্ষিত মহিলা সদস্য খাদিজা বেগম, কৃষক মোঃ আলতাফ হাওলাদার ও কৃষানি হনুফা বেগম প্রমূখ।

মির্জাগঞ্জে বেকার যুবমহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

শুক্রবার, ২৪ জুন ২০১১

মির্জাগঞ্জ ( পটুয়াখালী) প্রতিনিধি ঃ  মির্জাগঞ্জ  স্থানীয় একতা বহুমুখী সমাজকল্যান সংস্থার সহযোগীতায় আলোর সন্ধান সমাজ উন্নয়ন সংস্থার উদ্যেগে উপজেলার প্রশিক্ষিত ২৫ জন বেকার যুব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন বিতরণী  অনুষ্ঠানে   উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব গাজী আতহার উদ্দীন আহম্মেদ,  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব খান মোঃ আবু বকর সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, মৎস কর্মকর্তা। সভার শুরুতে আলোর সন্ধান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ শাকিল আহম্মেদ তার সংস্থার বর্তমান ও ভবিষৎ কর্মসূচি তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্যায় সমাজ উন্নয়ন মুলক বিভিন্ন কর্মসূচি গাথাঁ জারিগান  পরিবেশন করেন একতা শিল্পগোষ্ঠি। অনুষ্ঠানটি পরিচালনা করেন একতা বহুমূখী সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ কাওছার আহম্মেদ।


Dhaka Office Contact: Patuakhali Web ,Orbit Center ,82 ,Farmgate Dhaka-1215

Contact : +8801711127161 . Fax: :+88-02-8155253

Patuakhali Office Contact: Patuakhali Web,New Town Sonali Bank Road, Patuakhali,  Cell:-+8801916768522

E-Mail: info@patuakhaliweb.com

সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।